Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ ডারউইনে টাইগারদের ইতিহাস: ২৩ বছর পর সেই মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন অধ্যায়
হোম রাজনীতি ড. ইউনূসকে প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর

ড. ইউনূসকে প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৩ এপ্রিল, ২০২৪ 131
ড. ইউনূসকে প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত প্রাঙ্গণে মঙ্গলবার (২ এপ্রিল) নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন, ‘আইনের শাসন বলে যে একটা জিনিস, সেটা আমরা পাচ্ছি না কোথাও’।

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে ড. ইউনূসের মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, দেখুন দেশে আইনের শাসন আছে বলেই তিনি জামিনে মুক্ত আছেন। তিনি তো জামিন পেয়েছেন। ওনার কিন্তু শাস্তি হয়েছিল। শাস্তি হওয়ার পরও তাকে জামিন দেয়া হয়েছে। এটা আইনের শাসন আছে বলেই তিনি জামিন পেয়েছেন। আর উনি যদি আইনের শাসন নেই মনে করেন তাহলে আদালতে যান কেন?