Columbus | ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
কংগ্রেস নেতা ও ছেলেকে নৃশংসভাবে হত্যা, নদীয়ায় গ্রেপ্তার ৩ সফটওয়্যারে কারসাজি করে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তোলপাড় রংপুর সিটি করপোরেশনে কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের কর্মীর পায়ের রগ কাটার অভিযোগ, জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর হামলার দাবি নারীদের উচ্চশিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত খরচ দেবে সরকার: তারেক রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ভারতের—কোর্ট নাকি সরকারের অনুমোদন, জানালেন চিফ প্রসিকিউটর ইউক্রেনে রুশ হামলায় নিহত নারী, রোমানিয়ার আকাশে ড্রোন ভূপাতিত করল ন্যাটো মেসির পেনাল্টি মিস, ন্যাশভিলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত মায়ামি ফুটবল মাঠের তুচ্ছ ঝগড়া গড়াল প্রাণঘাতী সংঘর্ষে, সুনামগঞ্জে নিহত ১ বয়স বাড়লেও সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে যেসব খাবার জরুরি সুস্থ নারী, সুস্থ জীবন: প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের তালিকা ব্যায়াম ছাড়াই ওজন কমাতে সহায়ক হতে পারে প্রতিদিনের এই অভ্যাসগুলো ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের অবিশ্বাস্য কীর্তি হারিকেন লালার তাণ্ডবে লণ্ডভণ্ড হাওয়াই, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ আন্তর্জাতিক স্বীকৃতিতে রানি মুখার্জি, পেলেন সম্মানসূচক ডক্টরেট যুদ্ধবিরতি জোরদারে কায়রো যাচ্ছে হামাস, মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
হোম রাজনীতি দেশকে পুলিশি রাষ্ট্র বানিয়েছে সরকার : মির্জা ফখরুল

দেশকে পুলিশি রাষ্ট্র বানিয়েছে সরকার : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০২ এপ্রিল, ২০২৪ 146
দেশকে পুলিশি রাষ্ট্র বানিয়েছে সরকার : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী গণবিচ্ছিন্ন সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। পবিত্র রোজার মাসেও আইনশৃঙ্খলা বাহিনীর অমানবিকতা ও নিষ্ঠুরতায় বিরোধী নেতাকর্মীরা গভীর আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।

গতকাল সোমবার (১ এপ্রিল) গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ শনিবার বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু পৃথক বিবৃতিতে হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম চালিয়ে যাচ্ছে। বিরামহীনভাবে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে গ্রেপ্তার, ফরমায়েশি সাজা প্রদান ও কারান্তরীণ করে বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে। আর সেটিরই অংশ হিসেবে হারুন উর রশীদ হারুনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এধরনের অপকর্মের মাধ্যমে দখলদার, ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী আওয়ামী অবৈধ সরকার দেশে নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠিত করতে চাইছে। কিন্তু ডামি সরকারের শত জুলুম-নির্যাতনের মাঝেও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছে। জনগণের আন্দোলন কখনো বিফল হয় না, জনগণের বিজয় হবেই ইনশাআল্লাহ।

বিএনপি মহাসচিব হারুন উর রশীদ হারুনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং সাজা বাতিলসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।