Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩
হোম আন্তর্জাতিক ইসরায়েলি মন্ত্রীর পদত্যাগ, বিপদ কি বাড়লো নেতানিয়াহুর?

ইসরায়েলি মন্ত্রীর পদত্যাগ, বিপদ কি বাড়লো নেতানিয়াহুর?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১০ জুন, ২০২৪ 2
ইসরায়েলি মন্ত্রীর পদত্যাগ, বিপদ কি বাড়লো নেতানিয়াহুর?

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বেনি গানৎজ। রোববার (৯ জুন) এক বিবৃতিতে গানৎজ নিজেই জানিয়েছেন তার সরে দাড়ানোর সিদ্ধান্ত। গাজা যুদ্ধের মধ্যে তার এই পদত্যাগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। খবর, সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বিরোধের জেরে এসেছে এমন ঘোষণা। এক সংবাদ সম্মেলনে গানৎজ বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। এই কারণেই আমরা আজ জরুরি সরকার ছেড়ে যাচ্ছি। এছাড়া আগাম নির্বাচনের আহ্বানও জানান তিনি। বলেন, এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে, যে সরকার জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। আমি নেতানিয়াহুকে আহ্বান জানাই, সবার মতামতের ভিত্তিতে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করুন। গানৎজ ইতোপূর্বে দেশটির বিচার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছেন।


এদিকে, যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা নিয়ে দু’পক্ষের দ্বন্দ্ব চলছিল বেশ কিছুদিন ধরেই। স্পষ্ট সিদ্ধান্ত নিতে ৮ জুন পর্যন্ত সময় বেধে দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। অন্যথায় সরে দাড়ানোর হুঁশিয়ারি দেন গানৎজ। তবে হামাস নির্মুল না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় নেতানিয়াহু। গানৎজ সরে দাড়ানোর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়ার সময় নয় এটা।


প্রসঙ্গত, গানৎজের পদত্যাগে একমাত্র মধ্যপন্থি জোটের সমর্থন হারাবে ইসরায়েল সরকার। বর্তমানে ইসরায়েলি রাজনীতিতে তাকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। তবে ইসরায়েলি সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারাবে না নেতানিয়াহুর সরকার। কারণ যুদ্ধকালীন সরকার আর দেশ পরিচালনার জোট সরকার আলাদা।