Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩
হোম আন্তর্জাতিক এভাবেও ফিরে আসা যায়, দেখালেন রাহুল গান্ধি

এভাবেও ফিরে আসা যায়, দেখালেন রাহুল গান্ধি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৮ জুন, ২০২৪ 209
এভাবেও ফিরে আসা যায়, দেখালেন রাহুল গান্ধি

কেউ ডেকেছেন ‘পাপ্পু’ বলে। আবার কেউ উপহাস করেছেন ‘টিউবলাইট’ বলে। ঠাট্টা করে দেয়া হয়েছে ‘শাহজাদা’ তকমাও। বছরের পর বছর এমন ক্রমাগত কটাক্ষের শিকার হয়েছেন রাহুল গান্ধি। সামান্য ছুতো পেলেই কংগ্রেসের এই নেতাকে অপমান করতে ছাড়েননি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা।


তবে এই রাহুল গান্ধিই যে একদিন হয়ে উঠবেন আতঙ্কের নাম, তা হয়তো কখনোই ভাবেননি বিজেপি নেতৃবৃন্দ। ১৮তম লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর পক্ষে-বিপক্ষের সবাই মানছেন, রাহুল গান্ধি এখন ঝানু রাজনীতিবিদ। রাহুল গান্ধির ‘ইনডিয়া’ জোটের ঝুলিতে এসেছে ২৩৩ আসন,। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ‘ইউপিএ’ জোট পেয়েছিল ৯৪ আসন।


ধর্মকে এজেন্ডা বানিয়ে মোদি যখন ব্যস্ত ছিল নির্বাচনী প্রচারণায়, রাহুল তখন ছুটেছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। যাত্রাসঙ্গী বানিয়েছেন সব ধর্ম-বর্ণের মানুষকে। তার প্রতিদানই হয়তো দিয়েছে দেশের জনগণ। নিজ নিজ আসনে জয়ী হলেও মোদির চেয়ে ভোট বেশি রাহুলের। শুধু তাই নয়, মোদির চেয়ে তিনগুণেরও বেশি ব্যবধানে জয় ছিনিয়ে এনেছেন রাহুল।


অভিযোগ ছিল, দল গোছাতে পারেন না রাহুল। পারেন না জোট সামলাতে। এসবের বিরুদ্ধে একটিও কথা বলেননি তিনি। শুধু হেঁটে গেছেন লক্ষ্যে। তার সঙ্গে হেঁটেছে হাজার হাজার মানুষ। ভারত জোড়ার উদ্দেশ্য নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, তাতেই সফলতা মিলেছে। বিশেষত তরুণ ভোটারদের মন জয় করতে পেরেছেন এই কংগ্রেস তারকা।


সফলতার আরেক কারণ হিসেবে দেখা হচ্ছে, ‘ইনডিয়া’ জোটের মধ্যে সমন্বয় এবং নেতৃত্বে সক্ষমতার জন্য। দলের সভাপতির পদ ছাড়লেও এখনও ভক্ত-সমর্থকদের মধ্যে আইকন হিসেবেই বিরাজমান গান্ধী পরিবারের এই উত্তরাধিকারী।