Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ ডারউইনে টাইগারদের ইতিহাস: ২৩ বছর পর সেই মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন অধ্যায় গ্যাস সরবরাহে স্বস্তির খবর, বাস্তবে কমেনি ভোগান্তি
হোম রাজনীতি মির্জা ফখরুলের পূর্ব পুরুষরা পাকিস্তানীদের দালাল ছিল মাদারীপুরে: বাহাউদ্দিন নাছিম

মির্জা ফখরুলের পূর্ব পুরুষরা পাকিস্তানীদের দালাল ছিল মাদারীপুরে: বাহাউদ্দিন নাছিম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫২ এএম, ০১ এপ্রিল, ২০২৪ 112
মির্জা ফখরুলের পূর্ব পুরুষরা পাকিস্তানীদের দালাল ছিল মাদারীপুরে: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগ বেপরোয়া হয়ে উঠেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কঠোর সমলোচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্ব পুরুষরা পাকিস্তানীদের দালাল ছিল। তারা স্বাধীনতাবিরোধী আলবদরের দালাল ছিল, এটা প্রমানিত। সেই সাম্প্রদায়িক রাজনীতি, বিএনপি এখনও সমর্থণ করে। সেই স্বৈরাচার রাজনীতিকে বিএনপি বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেটা কোনদিনই বাস্তবায়ণ হবে না।

সোমবার (১ মার্চ) সকালে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ১৭ কোটি মানুষের প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ। আওমায়ী লীগের নেতাকর্মীদের গালিগালাজ করায় বিএনপি রসাতলে যাচ্ছে, আগামীতে বিএনপি দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না।


ঢাকা-১০ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বিএনপি বিদেশী প্রভুদের কাছে আত্মসমার্পণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চেয়েছিল। দেশের মানুষের প্রতি সম্মানবোধের জায়গাটি ভুলে গিয়ে রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে দেউলিয়া হয়ে বিদেশীদের কাছে নালিশ করেছে। কোন কোন বিদেশী প্রভুদের পেসক্রিপশন অনুযায়ী আন্দোলনের নামে নাটক করেছে, মানুষকে জালিয়ে পুড়িয়ে মেরেছে।


তিনি বলেন, বিএনপি সন্ত্রাস শুরু করেছিল, মানুষকে ভয় দেখানো শুরু করেছিল, তারা সন্ত্রাসী দলে পরিনত হয়েছে। এটা ইতিহাস তাদের-ঐতিহ্য। এই ঐতিহ্যের

জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষকে ভয় দেখিয়েও কোন লাভ হয়নি। বিএনপির এই কর্মকাণ্ডে মানুষ ভয় না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এই ভোট কেন্দ্রে ভোটারদের শান্তিপূর্ণ উপস্থিতি, এটা শুধু বাংলাদেশের মানুষই নয়, সারাবিশ্ব দেখেছে। এই নির্বাচন বানচাল করার চেষ্টা বিএনপির ব্যর্থ হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ভিপি বজলুর রহমান মন্টু খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ অন্যান্যরা।