Columbus | ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ হামলায় নিহত নারী, রোমানিয়ার আকাশে ড্রোন ভূপাতিত করল ন্যাটো মেসির পেনাল্টি মিস, ন্যাশভিলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত মায়ামি ফুটবল মাঠের তুচ্ছ ঝগড়া গড়াল প্রাণঘাতী সংঘর্ষে, সুনামগঞ্জে নিহত ১ বয়স বাড়লেও সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে যেসব খাবার জরুরি সুস্থ নারী, সুস্থ জীবন: প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের তালিকা ব্যায়াম ছাড়াই ওজন কমাতে সহায়ক হতে পারে প্রতিদিনের এই অভ্যাসগুলো ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের অবিশ্বাস্য কীর্তি হারিকেন লালার তাণ্ডবে লণ্ডভণ্ড হাওয়াই, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ আন্তর্জাতিক স্বীকৃতিতে রানি মুখার্জি, পেলেন সম্মানসূচক ডক্টরেট যুদ্ধবিরতি জোরদারে কায়রো যাচ্ছে হামাস, মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক জিম্বাবুয়েতে ভয়াবহ ফেরিডুবি, নিহত ৬৮; এখনো চলছে নিখোঁজদের সন্ধান ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৪৭—ধ্বংসস্তূপে চলছে প্রাণের সন্ধান রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন অগ্রগতি, ৩ লাখের বেশি মানুষের পরিচয় নিশ্চিত মিয়ানমারের ডারউইন টেস্টে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ ‘আওয়ারাপন ২’-এর বাজিমাত, প্রথম দিনেই ২৭ কোটি পার ইমরান হাশমির
হোম বিনোদন এবার তেলুগু ছবিতে পা রাখছেন অক্ষয়

এবার তেলুগু ছবিতে পা রাখছেন অক্ষয়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪ 130
এবার তেলুগু ছবিতে পা রাখছেন অক্ষয়

এবার তেলুগু ছবিতে অভিনয় করবেন অক্ষয় কুমার। বলি পাড়ায় এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো। অবশেষে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১৬ই এপ্রিল) এই খবরে সিলমোহর দিলেন নির্মাতারা। 

আনন্দবাজার পত্রিকা জানায়, বিষ্ণু মাঞ্চু অভিনীত সিনেমাটির নাম ‘কন্নপ্পা’। ছবিটি পরিচালনা করছেন মুকেশ কুমার সিংহ। অক্ষয় ছাড়াও একাধিক তারকার মেলা দেখা যাবে সিনেমাটিতে। তবে, এই ছবিতে অক্ষয়ের চরিত্রটি কী রকম হতে চলেছে, সে প্রসঙ্গে কোনও তথ্য দিতে নারাজ নির্মাতারা।


এর আগে দেশের একাধিক আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করেছেন অক্ষয়। ২০১৩ সালে পঞ্জাবি ছবি ‘ভাজি ইন প্রবলেম’-এ ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। ২০১৮ সালে রজনীকান্ত এবং ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে ‘টু পয়েন্ট ও’ নামের তামিল ছবিতে খল চরিত্রে অভিনয় করেছিলেন খিলাড়ি কুমার। এবার তিনি তেলুগু ছবিতে অভিনয় করতে চলেছেন। বিষ্ণু মাঞ্চু অভিনীত ছবিটির নাম ‘কন্নপ্পা’। ছবিটি পরিচালনা করছেন মুকেশ কুমার সিংহ।


এদিকে, বিষ্ণু তার সমাজমাধ্যমে এই ছবিতে অক্ষয়ের উপস্থিতি জানিয়েছেন ইতিমধ্যেই। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এই অভিনেতা লেখেন, ‘‘সুপারস্টার অক্ষয় কুমারকে সঙ্গে পেয়ে আমাদের সফরটা এবার আরও আকর্ষণীয় হতে চলেছে। ‘কন্নপ্পা’ ছবির মাধ্যমে তেলুগু ছবিতে অক্ষয়ের অভিষেক ঘোষণা করতে পেরে আমি গর্বিত।’’ ওই পোস্টটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘‘বিষ্ণু মাঞ্চু এ রকম অভ্যর্থনা এবং তোমার কন্নপ্পা সফরে আমাকে নেয়ার জন্য ধন্যবাদ।’’


নির্মাতারা জানিয়েছেন শিবের ভক্ত কন্নপ্পাকে কেন্দ্র করে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। ২০২৩ সালে নিউজিল্যান্ডে ছবির শুটিং শুরু হয়। শোনা যাচ্ছে, ছবিতে মোহনলাল ও প্রভাস ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ছবিতে রয়েছেন মধু ও মোহনবাবুর মতো একাধিক দক্ষিণী তারকা। ছবিটি একাধিক ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা।