ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৯ জনের মৃত্যু
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৬:০০ পিএম,
১৫ এপ্রিল, ২০২৪
169
অতি বৃষ্টির কারণে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চল তানা তরাজায় ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন দুজন। স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থা রোববার (১৪ই এপ্রিল) এসব তথ্য জানায়।
গত সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাত হয়। তানা তরাজা ও এর আশপাশের এলাকায় শনিবার (১৩ই এপ্রিল) রাতের ঘটনার সময় পাহাড় থেকে মাটি ধসে এসে চারটি ঘর চাপা দেয়। এতে কাঠের তক্তা ও কংক্রিটের তৈরি ঘরগুলো বিধ্বস্ত হয়ে যায়।
পাশাপাশি রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফলে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে। দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধারকাজে প্রয়োজনীয় যানবাহন পাঠানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।