বিএনপির মুখে দুর্নীতির অভিযোগ মানায় না: হানিফ
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৩:০৩ পিএম,
১৪ এপ্রিল, ২০২৪
172
বিএনপির মুখে অন্য কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, বিএনপির শাসনামলে পরপর ৫ বার দুর্নীতিতে ১ নাম্বার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ।
রবিবার (১৪ই এপ্রিল) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী আড্ডা অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল। এর ঢেউ বাংলাদেশেও লেগেছে। অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই বাজার অস্থির করে ফেলে। তবে সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে।