Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩
হোম আন্তর্জাতিক ইসরায়েলে পণ্য রফতানিতে তুরস্কের নিষেধাজ্ঞা

ইসরায়েলে পণ্য রফতানিতে তুরস্কের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৯ এপ্রিল, ২০২৪ 166
ইসরায়েলে পণ্য রফতানিতে তুরস্কের নিষেধাজ্ঞা

গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত ইসরায়েলে পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। ৫৪ ক্যাটাগরিতে তুরস্ক থেকে দেশটিতে পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে তেল আবিবের বিরুদ্ধে এই পদক্ষেপের ঘোষণা দেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী। অবিলম্বে সিদ্ধান্ত কার্যকরে পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে। গাজায় ছয় মাসের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে এটিই আঙ্কারার নেয়া প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


গাজায় তুরস্ককে এয়ার ড্রপ পদ্ধতিতে ত্রাণ সরবরাহের অনুমতি দেয়নি তেল আবিব। আর তাই ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। লোহা, ইস্পাত, নির্মাণ সরঞ্জাম ও যন্ত্রাংশসহ বিভিন্ন পন্য ইসরায়েলে রফতানিতে থাকবে নিষেধাজ্ঞা।