Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩
হোম আন্তর্জাতিক গণহত্যা চালিয়ে সেই রোহিঙ্গাদেরই সাহায্য চাইছে জান্তাবাহিনী

গণহত্যা চালিয়ে সেই রোহিঙ্গাদেরই সাহায্য চাইছে জান্তাবাহিনী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৮ এপ্রিল, ২০২৪ 148
গণহত্যা চালিয়ে সেই রোহিঙ্গাদেরই সাহায্য চাইছে জান্তাবাহিনী

৭ বছর আগের কথা! মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা রোহিঙ্গাদের ওপর ভয়াবহ ‘জাতিগত নিধন’ চালিয়েছিলো ক্ষমতাসীন জান্তাবাহিনী। এবার সেই জান্তাই বিদ্রোহ দমনে রোহিঙ্গাদের সহায়তা চাইছে। সোমবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

বিবিসি প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের ব্যবধানে জান্তাবাহিনী অন্তত ১০০ রোহিঙ্গাকে বাহিনীতে ভর্তি করেছে। তাদের মধ্যে ৩১ বছর বয়সী মোহাম্মদ নামের একজন জানান, জান্তাবাহিনীকে তিনি সব সময়ই ভয় পান। তবে তারপরও যেতে হয়েছে। কারণ, যদি সেনাবাহিনী ভর্তি না হন, তাহলে তার পরিবারের ক্ষতি করা হবে। 


ভয়ভীতি দেখিয়ে মোহাম্মদের মতো আরও শতাধিক তরুণদের জোর করে জান্তাবাহিনীতে ভর্তি করানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই প্রক্রিয়া শুরু হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে। আরও একাধিক রোহিঙ্গা জানিয়েছেন, রাখাইনের রাজধানী সিতওয়ের কাছের যে আশ্রয় শিবিরে তারা থাকেন, সেখানে প্রায় প্রতিদিন সামরিক কর্মকর্তারা এসে বাহিনীতে ভর্তি হওয়ার জন্য ভয় দেখিয়ে যায়।


তবে যেই রোহিঙ্গাদের জোর করে জান্তাবাহিনীতে ঢোকানো হচ্ছে, মিয়ানমারের সংবিধান অনুযায়ী তারা স্থানীয় নৃগোষ্ঠী হিসেবেই বিবেচিত না। এখনো দেশটিতে রোহিঙ্গাদের নাগরিকত্বই অস্বীকার করা হয়। এমনকি, দেশের ভেতরেও তাদের চলাচল সীমাবদ্ধ। সেই সাথে দেশের বাইরেও যেতে দেয়া হয় না তাদের।