Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩
হোম আন্তর্জাতিক ৭২ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলা হুতির

৭২ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলা হুতির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৮ এপ্রিল, ২০২৪ 187
৭২ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলা হুতির

গত ৭২ ঘণ্টায় ৫টি জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ব্রিটিশ ও ইসরায়েলি বাণিজ্যিক জাহাজের পাশাপাশি মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করেও হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা। রোববার (৭ এপ্রিল) এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এডেন উপসাগর ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে এসব হামলা হয়। বিবৃতিতে হুতিদের পক্ষ থেকে জানানো হয়, একাধিক ব্যালিস্টিক মিসাইল ও রকেট ছোড়া হয় এসব জাহাজকে লক্ষ্য করে। তবে মার্কিন জাহাজ লক্ষ্য করে চালানো এসব হামলা সফলভাবে প্রতিহত করা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।


প্রসঙ্গত, ইরানপন্থী গোষ্ঠী হুতিদের হামলার জবাবে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলা শুরুর পরই তাদের সন্ত্রাসী তকমা দেয় ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সত্ত্বেও লোহিত সাগরে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে হুতিরা। একমাত্র গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ করলেই লোহিত সাগরে হামলা বন্ধ করা হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি।