Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩
হোম খেলার মাঠ দিল্লিকে হারিয়ে আসরে প্রথম জয় পেল মুম্বাই

দিল্লিকে হারিয়ে আসরে প্রথম জয় পেল মুম্বাই

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৭ এপ্রিল, ২০২৪ 153
দিল্লিকে হারিয়ে আসরে প্রথম জয় পেল মুম্বাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ২০ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোববার (৭ এপ্রিল) নিজেদের মাঠ ওয়েংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা-ঈশান কিষান জুটির দুর্দান্ত শুরু সেইসাথে দলগত ভাল ব্যাটিংয়ের সুবাদে ২৩৪ রানের লড়াকু সংগ্রহ পায় মুম্বাই। জবাবে ২০৫ রান তুলতে পারে দিল্লি।

নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে, পৃথ্বী শ’র ৬৬, অভিষেক পোরালের ৪১ ও ত্রিস্তান স্টাবসের অপরাজিত ৭১ রানের সুবাদে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে সক্ষম হয় দিল্লি। ত্রিস্তান স্টাবসের ইনিংসে ছিলো ৩টি চার ও ৭টি ছয়ের শট।


মুম্বাইয়ের পক্ষে জেরাল্ড কোয়েটজি ৩৪ রানের বিনিময়ে তুলে নেন ৪ উইকেট। ২টি উইকেট পান বুমরাহ।


এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিমায় আবির্ভূত হন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত ও ঈশান। দুজন মিলে গড়ে তোলেন ৮০ রানের উদ্বোধনী জুটি। ইনিংসের ৭ম ওভারের শেষ বলে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রোহিত। খেলেন ২৭ বলে ৪৯ রানের এক ঝড়ো ইনিংস। রোহিতের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়ের একেকটি চোখ জুড়ানো শট। রোহিত আউট হবার পর ক্রিজে এসেও বেশিক্ষন থাকতে পারেননি সূর্যকুমার যাদব। পরের ওভারেই এনরিচ নর্টজের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মাত্র শূন্য রানেই। এরপর হার্দিক পান্ডিয়ার সাথে ৩০ রানের জুটি গড়েন ঈশান। ২৩ বলে ৪২ রানের দারুন এক ইনিংস খেলে আউট হন তিনি।


শেষদিকে ২১ বলে বিধ্বংসী ৪৫ রানে অপরাজিত থাকেন টিম ডেভিড। অপরদিকে মাত্র ১০ বলে অপরাজিত ৩৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রোমারিও শেফার্ড। নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লিকে জয়ের জন্য ২৩৫ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় মুম্বাই। দিল্লির পক্ষে ২টি করে উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল ও এনরিচ নর্টজে। ১টি উইকেট পান খলিল আহমেদ।


এম্যাচের ফলাফলে, চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে মুম্বাই। এক মযাচ বেশি খলে সমান পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে দিল্লি।