পেনসিলভানিয়া, ০৯ এপ্রিল, ২০২৬ | ২৬ চৈত্র, ১৪৩২

সর্বশেষ:
বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

“ভারতীয় বেশ কয়েকটি কোম্পানির  ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা”

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬ পিএম, ২৬ এপ্রিল, ২০২৪

মোহাম্মদ ওমর ফারুক॥

ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি থেকে ভারতীয় ১২টির বেশি কোম্পানি, ব্যক্তি এবং জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরানের সামরিক বাহিনীর সঙ্গে বাণিজ্য এবং ড্রোন সরবরাহের অভিযোগে ভারতের তিনটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।  

ভারতীয় তিনটি কোম্পানি হলো-জেন শিপিং, পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ও সি আর্ট শিপ ম্যানেজমেন্ট (ওপিসি) প্রাইভেট লিমিটেড।ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি বলেছে, এসব কোম্পানি, ব্যক্তি এবং জাহাজ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে ইরানের মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল বা ড্রোন (ইউএভি) গোপনীয়ভাবে বিক্রি এবং অর্থায়নে ভূমিকা পালন করেছে। 

ইরানের সামরিক বাহিনীর সঙ্গে বাণিজ্য থাকা এবং ড্রোন সরবরাহের কারণে ভারতের তিনটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারির বিবৃতি অনুসারে, সাহারা থান্ডার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আর্মড ফোর্সেস লজিস্টিকসের পক্ষে চীন (পিআরসি), রাশিয়াসহ একাধিক দেশে ইরানের পণ্য বিক্রি এবং চালানের সঙ্গে জড়িত একটি বিশাল শিপিং নেটওয়ার্ক।মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, গত ১৩ এপ্রিল ইসরায়েলে হামলায় ব্যবহার করা হয়েছে, ইরানের এমন ইউএভি বা ড্রোন উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট ১৬ ব্যক্তি ও দুটি সংস্থাকে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad