782
“বাংলাদেশী কমিউনিটি অফ ডেলাওয়ার কাউন্টীর বৈশাখী মেলা উদযাপিত”
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৭ মে, ২০২৪
গত ২৬ শে মে রবিবার, আপার ডার্বির মেলবোর্নে বাংলাদেশ এভিনিউ এর উপর অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে গেল বাংলাদেশী কমিউনিটি অফ ডেলাওয়ার কাউন্টীর বৈশাখী মেলা ১৪৩১। বৈশাখী মেলার আহ্বায়ক ও মেলবোর্ন বোরোর মেয়র জনাব এম এ তৈয়ব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিনেটর কিম কারনি,আপার ডার্বির মেয়র জন ব্রাউন, বৈশাখী মেলার গ্র্যান্ডস্পন্সর অ্যাপল হোম কেয়ারের কর্ণধার জনাবা লায়লা তাসমিন ও আমেরিকায় মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত আরো অনেক নেতৃবৃন্দ।
দুপুর ১২:০১ মিনিটে ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন মেলবোর্ন মেয়র জনাব এম এ তৈয়ব। এ সময় আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহব্বায়ক কাজী সাখাওয়াত হোসেন, আজম মাহাবুবুর রহমান, মাহবুবুল আলম, যুগ্ম-আহব্বায়ক মোঃ আজিম উদ্দীন, নুর করিম রনি, মোঃ সেলিম রাজা, লায়লা তাসমিন, মোঃ সাজ্জাদ, সমন্বয়ক মো: জেফলিন, মোঃ ফারুক আহাম্মেদ, মোঃ মোশারফ হোসেন, ফাতেমা আফরোজা, মোঃ সালাউদ্দিন মিয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াকিল হোসেন তুষার, মোঃ নাজমুল হক, সহযোগিতায় জাহাঙ্গীর আলম, সারোয়ার আলম, মাহিদুন্নবী রুকু, মঞ্জুরুল ইসলাম, তানভীর মাহাতাব, মশিউর রহমান, রিয়াজুল হক টিটু, ফরিদুল ইসলাম, দেলোয়ার রহমান, পারভীন রিনা, লাইজু, মোঃ শাহিন, মোঃ রিপন, সুলতান আহমেদ। মেলা উদ্বোধনের পরপর মেলায় আগত সকল অতিথিদেরকে পান্তা ইলিশ ও ভর্তা পরিবেশন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই সম্ভবত প্রথম কোন বৈশাখী মেলা যেখানে ফ্রি-তে পান্তা ইলিশ খাওয়ানো হয়েছে।মেলায় আগত অতিথিরা ফ্রি পান্তা ইলিশ খেয়ে অত্যন্ত আনন্দ এবং উৎফুল্ল প্রকাশ করেন।
বৈশাখী মেলার দ্বিতীয় পর্বে ছিল সংগীত অনুষ্ঠান,বাচ্চাদের কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানের সাথে মেয়েদের নৃত্য। বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি কালচার ও ঐতিহ্য নিয়ে নানা কথায় মুখরিত ছিল আয়োজক কমিটির প্রত্যেকের মুখে মুখে।
বৈশাখী মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। যারা পেনসিলভেনিয়ার আপার ডার্বির কমিউনিটির জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন এমন কয়েকজনকে এ সম্মাননা প্রদান করা হয়।এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অ্যাপল হোমকেয়ারের কর্ণধার লায়লা তাসমিন, পেনসিলভেনিয়া বাংলা নিউজ এর সম্পাদক ও প্রতিষ্ঠাতা জনাব নাজমুল হাসান বাবু ও আজাদ ভিশনের এর প্রতিষ্ঠাতা জনাব আজাদকে সম্মান সূচক ক্রেস্ট প্রদান করেন। সম্মাননা প্রাপ্ত সবাই অঙ্গীকার করেন যে, তাদের কর্ম দক্ষতা জ্ঞান ও মনন দিয়ে আগামী দিনে এই কমিউনিটির উন্নয়নে ও প্রসারে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তারা ভূমিকা রাখবেন।
বৈশাখী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে ছিল ভ্যানডরদের সুস্বাদু নানা রকমারি খাবারের দোকান।পিঠাপুলি,কাপড়-চোপড়, এছাড়াও ছিল ছোট ছোট বাচ্চাদের দুটি ফ্রি রাইড এর ব্যবস্থা। যেখানে ছোট বাচ্চারা অত্যন্ত আনন্দ নিয়ে সেই রাইটগুলো উপভোগ করেছেন। মেলায় আগত প্রত্যেক অতিথি বৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশী কমিউনিটি অফ ডেলাওয়ার কাউন্টীর বৈশাখী মেলা ১৪৩১ আয়োজক কমিটিকে। অতিথিরা বলেছেন এই প্রবাসে এত সুন্দর এত চমৎকার একটি আয়োজন করেছেন এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন সেটা তারা অত্যন্ত মনোযোগ সহকারে উপভোগ করেছেন। এরকম আরো নতুন নতুন অনুষ্ঠান আয়োজক কমিটির থেকে প্রত্যাশা করেন মেলায় আগত সবাই।
মেলায় আকর্ষণীয় রেফেল ড্র ব্যবস্থাও ছিল। রাফেলর ড্র প্রথম পুরস্কার হিসেবে ছিল সোনার গহনার সেট, আজাদ ভিসন এর পক্ষ থেকে। দশটি আকর্ষণীয় রেফারেলের মধ্যে ছিল ল্যাপটপ, ৬৫” টিভি ,নোটপ্যাড,প্রিন্টার, মোবাইল,ফ্যান সহ আরো অনেক কিছু।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





