100
৪ মে দেশ ছাড়েন বেনজীর, রয়েছেন সিঙ্গাপুরে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০১ জুন, ২০২৪
দেশে নেই পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গত ৪ মে তিনি ঢাকা ত্যাগ করেছেন। এদিন সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে সিঙ্গাপুর গেছেন সাবেক এই আইজিপি। ঢাকার শাহজালাল বিমানবন্দর সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
বেনজীর আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে বেরিয়ে আসার পর থেকে তাকে নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। সেই সাথে প্রশ্ন উঠেছে, বেনজীর আহমেদ এখন কোথায় আছেন? নির্ভরযোগ্য ওই গোয়েন্দা সূত্রটি নিশ্চিত করেছে, তিনি এখন সিঙ্গাপুরেই অবস্থান করছেন। তার পাসপোর্ট ট্র্যাক করে দেখা গেছে, তিনি সেখান থেকে অন্য কোনো দেশে যাননি।
এদিকে, আজ শনিবার (১ মে) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিয়ে সরকার নিশ্চিত নয়। তার দেশত্যাগের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। ব্যক্তির অপরাধের দায় বাহিনী নেবে না। দেশের প্রচলিত আইন অনুযায়ীই বেনজীর আহমেদের বিচার হবে।
বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২১ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। তবে, এর আগেই দেশ ছেড়েছেন তিনি।
২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন বেনজীর আহমেদ। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দায়িত্ব পালন করেন।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।যার মধ্যে বেনজীর আহমেদের নামও রয়েছে। ওই সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি র্যাবের সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়েন। যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয়, তখন আইজিপির দায়িত্বে ছিলেন বেনজীর আহমেদ।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





