133
২০২৫ সালের শেষ দিকে স্বর্ণের আউন্সপ্রতি দাম পৌঁছবে ৩৮০০ ডলারে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:১০ এএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের আউন্সপ্রতি মূল্য ৩ হাজার ৮০০ ডলারে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান ইউবিএস। ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ তা পৌঁছতে পারে ৩ হাজার ৯০০ ডলারে। ফেডারেল রিজার্ভের (ফেড) শিথিল মুদ্রানীতি ও বৈশ্বিক ভূরাজনৈতিক ঝুঁকির কারণে ডলারের বিনিময় হার হ্রাস পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী করে রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। খবর মার্কেট ওয়াচ।
এছাড়া এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডগুলোর (ইটিএফ) স্বর্ণমজুদ বৃদ্ধিও পণ্যটির দামের ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখতে যাচ্ছে বলে মনে করছে ইউবিএস। সুইস ব্যাংকিং প্রতিষ্ঠানটির হিসাবে, ২০২৫ সালে বিশ্বব্যাপী ইটিএফের আওতায় মজুদকৃত স্বর্ণের পরিমাণ ৩ হাজার ৯০০ টন ছাড়াবে। এখন পর্যন্ত ইটিএফের আওতায় স্বর্ণের মজুদ রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল ২০২০ সালের অক্টোবরে। সেবার এর পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৯১৫ টনে।
বর্তমানে স্বর্ণের দাম এত দ্রুতগতিতে বাড়ছে যে চলতি ২০২৫ সালের শেষ নাগাদ স্বর্ণের সম্ভাব্য মূল্য নিয়ে পূর্বাভাস এ নিয়ে পঞ্চমবারের মতো সংশোধন করে বাড়িয়েছে ইউবিএস। গতকাল প্রকাশিত সংশোধিত পূর্বাভাসে বছর শেষে পণ্যটির সম্ভাব্য দাম নিয়ে প্রাক্কলন আগেরটির তুলনায় বাড়ানো হয়েছে আউন্সে ৩০০ ডলার। ২০২৬ সালের মাঝামাঝি সময়ের জন্য দেয়া পূর্বাভাসে সম্ভাব্য মূল্য নিয়ে প্রাক্কলন বাড়ানো হয়েছে ২০০ ডলার।
এর আগে বৃহস্পতিবার ইউবিএসের পক্ষ থেকে গ্রাহকদের জন্য প্রকাশিত এক নোটে বলা হয়, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে স্বর্ণের দাম যে সীমার মধ্যে ওঠানামা করছিল সাম্প্রতিক সপ্তাহগুলোয় তা ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্রে বেতন-মজুরির পরিসংখ্যানের অপ্রত্যাশিত নিম্নমুখিতা বাজারে অংশগ্রহণকারীদের মধ্যে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমিয়ে আনা নিয়ে প্রত্যাশাকে ক্রমেই বাড়িয়ে তুলেছে, যা মূল্যবান ধাতুটির দামকে ঊর্ধ্বমুখী করে তুলেছে।
ভূরাজনৈতিক উত্তেজনাসৃষ্ট শঙ্কা ও মার্কিন সরকারের সঙ্গে ফেডারেল রিজার্ভের নীতিগত বিরোধ স্বর্ণের বাজারদরে বড় প্রভাবক হয়ে উঠেছে বলে মনে করছে ইউবিএস। এছাড়া প্রতিষ্ঠানটির হিসাবে বিশ্বব্যাপী চলতি বছর রিজার্ভ বৈচিত্র্যায়ণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মোট স্বর্ণ ক্রয়ের পরিমাণ দাঁড়াতে পারে ৯০০-৯৫০ টনে। গত বছরও বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় রেকর্ড সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছিল। ২০২৪ সালে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর মোট স্বর্ণক্রয়ের পরিমাণ ছিল এক হাজার টন।
বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বিনিয়োগ আকর্ষণ আরো বাড়ছে বলে মনে করছে ইউবিএস। সুইস ব্যাংকিং কোম্পানিটির গতকাল প্রকাশিত আরেক নোটে বলা হয়, ‘আমাদের মতে স্বর্ণের বিনিয়োগ এখন বেশ আকর্ষণীয় অবস্থায়ই রয়েছে। আমাদের বৈশ্বিক সম্পদ বণ্টনে মূল্যবান ধাতুটি নিয়ে লং পজিশন (ভবিষ্যতে আরো দরবৃদ্ধির প্রত্যাশায় কোনো পণ্য, আর্থিক সম্পদ বা মুদ্রা ক্রয় বাড়িয়ে তোলা) বজায় রাখছি। উপরন্তু, আমাদের বিশ্লেষকরাও বলছেন, আমাদের মোট সম্পদ বণ্টনে স্বর্ণের অংশ এক অংকের মধ্যম পর্যায়ের ডিজিটে বহাল রাখাটাই তুলনামূলক নিরাপদ। মূল্যস্ফীতি সংশ্লিষ্ট কিছু সূচক অপ্রত্যাশিতভাবে ঊর্ধ্বমুখী হয়ে ওঠার কারণে ফেড যদি ভবিষ্যতে সুদহার বৃদ্ধির পদক্ষেপ নেয়, তাহলে তা স্বর্ণের বিনিয়োগে কিছুটা ঝুঁকি তৈরি করতে পারে।’
স্বর্ণের সম্ভাব্য বাজারদর নিয়ে পূর্বাভাস সংশোধন বাড়িয়েছে জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান কমার্জব্যাংকও। সংস্থাটি মনে করছে, ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৮০০ ডলার ছাড়াবে। আগের পূর্বাভাসে তা ৩ হাজার ৬০০ ডলার হওয়ার কথা বলেছিল ব্যাংকটি।
কমার্জব্যাংক মনে করছে, আগামী বছরের শেষ নাগাদ পর্যন্ত টানা সুদহার কমাতে বাধ্য হবে ফেড। সব মিলিয়ে এ সময়ের মধ্যে মার্কিন আর্থিক ও ব্যাংক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির সুদহার হ্রাসের মোট পরিমাণ হতে পারে ২০০ বেসিস পয়েন্ট। এর আগের এক পূর্বাভাসে তা ১৫০ বেসিস পয়েন্ট হতে পারে বলে প্রাথমিকভাবে হিসাব করেছিল প্রতিষ্ঠান।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার সময় আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের ওপর নির্ভরতা বাড়ে বিনিয়োগকারীদের। পাশাপাশি নিম্ন সুদহারের সময়ও মূল্যবান ধাতুটির বিনিয়োগ চাহিদা বেড়ে যায়। পণ্যটির বাজারে সাপ্তাহিক লেনদেন শেষ হয়েছে গতকাল। এর মধ্যে গত মঙ্গলবার রেকর্ড ৩ হাজার ৬৭৩ ডলার ৯৫ সেন্টে উঠে যায় পণ্যটির দাম। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ৩৯ শতাংশের বেশি।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





