পেনসিলভানিয়া, ০৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার

সমর্থকদের এপ্রিল ফুল দিবসে বোকা বানালেন ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০২ এপ্রিল, ২০২৪

গতকাল সোমবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সমর্থকদের উদ্দেশে একটি লিখিত বার্তা পাঠান। এতে তিনি ঘোষণা করেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-প্রচারণা স্থগিত করছেন। পরে জানা যায় এর মধ্য দিয়ে ট্রাম্প আসলে এপ্রিল ফুল দিবসে (১ এপ্রিল) সমর্থকদের বোকা বানিয়েছেন। এটি ছিল সমর্থকদের কাছ থেকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুদান সংগ্রহের একটি কায়দা।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে হোয়াইট হাউস থেকে বিদায় করতে জোর তৎপরতা চালাচ্ছেন তিনি।

গতকাল সোমবার হঠাৎ করে সমর্থকদের কাছে ই–মেইল এবং খুদে বার্তা পাঠানোর মাধ্যম ব্যবহার করে একটি বার্তা পাঠান। সেখানে তিনি লেখেন, ‘আমি আমার প্রচার-প্রচারণা স্থগিত করছি।’

বার্তার সঙ্গে একটি লিংকও জুড়ে দেওয়া হয়েছিল। সমর্থকেরা ওই লিংকে ক্লিক করামাত্রই তাঁদের অন্য একটি সাইটে নিয়ে যাওয়া হয়। ওই ওয়েবসাইটে সমর্থকদের আমন্ত্রণ জানিয়ে বলা হয়, তারা যেন ট্রাম্পের প্রচারণার জন্য অনুদান দেন।ট্রাম্প সেখানে লিখেছেন, ‘আপনারা কি সত্যিই ভেবেছিলেন আমি প্রচার-প্রচারণা বাদ দিয়েছি? শুভ এপ্রিল ফুল দিবস!’

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad