পেনসিলভানিয়া, ২২ জুন, ২০২৬ | ৮ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

রাফায় ইসরায়েলের আক্রমণ এখনও মার্কিন রেড লাইন অতিক্রম করেনি: হোয়াইট হাউস মুখপাত্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২:৪০ এএম, ২৯ মে, ২০২৪

গাজার রাফায় এখনও রেড লাইন অতিক্রম করেনি ইসরায়েল। অঞ্চলটিতে পূর্ণ মাত্রায় অভিযান পরিচালনা করেনি ইসরায়েলি সেনারা। এমন দাবি করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি। বুধবার (২৯ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়, নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউস মুখপাত্রের দাবি, বিশাল ইউনিট বা বহু সংখ্যক সেনা নিয়ে রাফায় প্রবেশ করেনি ইসরায়েলি বাহিনী। জনবহুল এলাকাগুলোয় অভিযান চলছে না বলেও দাবি করেন কিরবি।


এর আগে, রোববারের হামলায় প্রায় অর্ধশত বেসামরিক হতাহতের বিষয়ে প্রশ্ন করা হলে কিরবি বলেন, এ ঘটনায় তদন্ত করছে ইসরায়েল। দেশটির সাথে যোগাযোগ রাখছে ওয়াশিংটন। রাফায় ভয়াবহ হামলার পরও ইসরায়েলের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন হবে না বলে জানান তিনি।


তবে রাফায় ইসরায়েলের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। এ হামলায় আহত হয়েছে ২৪৯ জন। প্রশ্ন হচ্ছে, এতো সংখ্যক মানুষকে হত্যার পরও কি এখনও ইসরায়েল মার্কিন ‘রেড লাইন’ অতিক্রম করেনি?

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad