পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

রাজধানীর একটি বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৭ এপ্রিল, ২০২৪

রাজধানীর শেরেবাংলা নগরের তালতলা মোল্লাপাড়ার একটি বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পু‌লিশের ধারণা বাবা নি‌জে আত্মহত্যা করার আগে ছেলেকে হত্যা করেছেন। হত্যার চেষ্টা করা হয়েছে ৭ বছরের শিশু মেয়েকেও। এসময় এক‌টি চিরকুটও উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বাবা মশিউর রহমান ও ছে‌লে মোদা‌ব্বির রহমান। জানান গেছে, মশিউর রহমান শেয়ার ব্যবসায়ী ছিলেন এবং ছেলে মোদ্দাব্বির উচ্চ মাধ্যমিকের ছাত্র। এসময় গুরুতর অবস্থায় মে‌য়ে সিন‌থিয়াকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় সিন‌থিয়াকে এক‌টি বেসরকারী হাসপতালে ভ‌র্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ম‌শিউর রহমানের স্ত্রী বাইরে থে‌কে বাসায় এসে দরজা বন্ধ পান, পরে বার বার ডাকাডা‌কি করার পরও কোনো সাড়া না পে‌য়ে দরজা ভেঙে দে‌খেন, ছেলে-মে‌য়ে মেঝেতে পড়ে আছে আর ম‌শিউর ঝুলন্ত অবস্থায় রয়েছেন।


বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাও থানার ডিসি আ‌জিমুল হক। বলেন, মরদেহের পাশে একটি চিরকুটও পাওয়া গেছে। তবে সে‌টি মশিউরের লেখা কিনা তা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad