পেনসিলভানিয়া, ১৯ জুন, ২০২৬ | ৫ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর তিন কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬:২৩ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪

আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত এক অপরাধীর কাছে ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তবে হঠাৎ করে সন্দেহভাজন ব্যক্তি গুলি করে বসেন। এতে তিন কর্মকর্তা নিহত হওয়া ছাড়াও বন্দুকধারীদের গুলিতে ‘শ্যারোলেট-মেকলেনবার্গ’ পুলিশ বিভাগের চারজন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় শ্যারোলেট শহরে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তি আশ্রয় নিয়েছেন এমন খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা একটি বাড়িতে গিয়েছিলেন। কিন্ত বাড়িটিতে ঢোকার পর সন্দেহভাজন ওই ব্যক্তি তাদের নিশানা করে গুলি চালাতে শুরু করেন। পাল্টা গুলি চালালে বাড়ির উঠোনে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন।


শ্যারোলেট পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস সংবাদ সম্মেলনে জানান, বন্দুক হামলায় নিহত তিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের সদস্য।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad