পেনসিলভানিয়া, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৫ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা এনআইডি কার্ড উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

কার্ড ছাড়াও সেখানে বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিলও পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু জানান, স্টেডিয়াম এলাকায় আমি একটি স’মিল করছি। সেটির কাজ চলছিল। আমি এখানে ময়লা না ফেলার জন্য বেশ কয়েকদিন যাবত প্রচারণা চালিয়ে আসছি। সন্ধ্যার দিকে কিছু লোক এখানে সাদা একটি গাড়িতে এসে কয়েকটি বস্তা ফেলে যায়। এ সময় তারা ময়লা ফেলছে সন্দেহ হলে আমার লোকজন সেখানে গিয়ে বস্তাভর্তি এনআইডি কার্ড দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা কার্ডগুলো উদ্ধার করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, উদ্ধার হওয়া কার্ডগুলো গাজীপুরের। এ বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কার্ডগুলো পরিত্যক্ত মনে হয়েছে। এগুলো স্মার্টকার্ড নয়, পুরোনো কার্ড।

উদ্ধারের পর এনআইডি কার্ড ও সরঞ্জামাদি নারায়ণগঞ্জের নির্বাচন কমিশনের অফিসে রাখা হয়েছে। সেসব পরীক্ষা-নিরীক্ষা করছেন কর্মকর্তারা। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কার্ডগুলো উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad