পেনসিলভানিয়া, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

মোহাম্মদপুরে নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের কলাম পড়ে পথচারীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৬ এপ্রিল, ২০২৪

রাজধানীর মোহাম্মদপুর থানার সাত মসজিদ রোড এলাকায় নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে মো. হাসান (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) রাত পৌনে দশটার মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, হাসান চট্টগ্রামের আনোয়ারা থানার জুইডন্ডী গ্রামের ফজল আহমেদের ছেলে। বর্তমানে সাত মসজিদ এলাকায় ভাড়া থাকেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।


নিহতের প্রতিবেশী শফিউর রহমান জানান, রাতে ওই ব্যক্তি নামাজ পড়তে যাওয়ার সময় মোহাম্মদপুর মসজিদ হাউজিংয়ের নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।


তিনি আরও জানান, বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। তারা ঢাকা মেডিকেলে আসছেন বলেও জানান তিনি।


বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad