পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

বিটিএস তারকা জিনকে জড়িয়ে ধরার সুযোগ পাচ্ছেন ১০০০ ভক্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:২৭ এএম, ১৫ জুন, ২০২৪

সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর আজই প্রথম ভক্তদের সঙ্গে দেখা করছেন বিটিএস খ্যাত সংগীত শিল্পী কিম সিওক জিন। বৃহস্পতিবার (১২ জুন) সিউলে এই কে-পপ তারকার জন্য অপেক্ষা করবেন হাজারও ভক্ত। এরমধ্যে ভাগ্যবান এক হাজার জন পাবেন এই সুপারস্টারকে জড়িয়ে ধরার সুযোগ। খবর বিবিসির।


মূলত, থ্রি আওয়ার ম্যারাথন নামের একটি ইভেন্ট দিয়ে জনসম্মুখে ফিরছেন জিন। ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে র‍্যাফেল ড্র-এর মাধ্যমে সৌভাগ্যবান এক হাজার ভক্তকে নির্বাচিত করা হয়েছে। যারা জড়িয়ে ধরতে পারবে এই সুদর্শন তারকাকে।


প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় প্রতিটি পুরুষ সদস্যকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। সে নিয়মানুযায়ী এতদিন সেনাবাহিনীতে সার্ভিস দিয়েছেন এই কে-পপ তারকা। দীর্ঘ ১৮ মাসের মিলিটারি সার্ভিস শেষে আজ ভক্তদের সাথে দেখা করছেন এই সংগীত শিল্পী।


বিশ্বের সবচেয়ে সুদর্শন তারকাদের তালিকায় রয়েছে জিনের নাম। জিনই প্রথম বিটিএস সদস্য হিসেবে সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন। অন্য ছয় সদস্য- জে হোপ, ভি, আরএম, জিমিন, জাং কুক এবং সুগা এখনও সেনাবাহিনীতে সেবা দিচ্ছেন। ২০২৫-এ পুরো ব্যান্ড দল আবার এক সঙ্গে হবে, এমনটাই আশা করা হচ্ছে।


তবে জিনের ইচ্ছা ছিল অন্তত তিন হাজার ভক্তকে জড়িয়ে ধরার সুযোগ দেয়া। সেভাবেই ইভেন্ট কতৃপক্ষকে নির্দেশনা দিয়েছিলেন তিনি। তবে, বিশৃঙ্খলা এড়াতে মাত্র এক হাজার জনকেই দেয়া হচ্ছে এমন সুযোগ।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad