পেনসিলভানিয়া, ১০ এপ্রিল, ২০২৬ | ২৬ চৈত্র, ১৪৩২

সর্বশেষ:
বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বাংলাদেশ বহরে যোগ হতে পারে আরও ১০টি এয়ারবাস: বিমানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৭ মে, ২০২৪

বাংলাদেশের বহরে এয়ারবাসের নতুন আরও ১০টি উড়োজাহাজ যোগ হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে নিজ দফতরে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলেইনের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এদিন সচিবালয়ে বিমানমন্ত্রীর সাথে সাক্ষাত করে ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলেইন এয়ারবাস কেনার এ প্রস্তাব দেন। এসময় বিমানবন্দরের সিকিউরিটি ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।

পরবর্তীতে এসব প্রস্তাব নিয়ে বিমানমন্ত্রী বলেন, একই ধরনের উড়োজাহাজ না কিনে দুই ধরনের কিনলে ভালো হবে। বোয়িং এর চেয়ে কম মূল্য ও প্রযুক্তিগত সুবিধা থাকায় সরকার এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনা করছে।

তবে, এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে এক দেড়মাস সময় লাগতে পারে বলে জানান ফারুক খান। তিনি বলেন, প্রাথমিকভাবে ১০টি এয়ারবাস কেনার সিদ্ধান্ত রয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad