পেনসিলভানিয়া, ১৯ জুন, ২০২৬ | ৫ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালির পিকনিক ও সাধারণ সভা সম্পন্ন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালির (বিএডিভি) বাৎসরিক পিকনিক ও সাধারণ সভা রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫ ডেলাওয়্যার স্টেটের একটি পার্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


উল্লেখযোগ্য যে, মুক্তিযুদ্ধ চলাকালীন আমেরিকায় গড়ে ওঠা তিনটি বাংলাদেশি সংগঠনের মধ্যে বৃহত্তর ফিলাডেলফিয়ার এই সংগঠনটি অন্যতম। দীর্ঘদিন ধরে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটির সংহতি রক্ষায় সংগঠনটির ভূমিকা প্রশংসিত হয়ে আসছে।


দিনব্যাপী আয়োজনে নারী-পুরুষ ও শিশুদের জন্য ছিল নানান আকর্ষণীয় খেলাধুলা ও প্রতিযোগিতা। ভিন্নধর্মী আয়োজন ও প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল উৎসবে রূপ নেয়।


সভাপতির বক্তব্য

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া কার্যনির্বাহী কমিটি, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,


“সবার উদারতা, সমর্থন ও উদ্দীপনা দিনটিকে সত্যিই স্মরণীয় করে তুলেছে।”


তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে পিকনিক ও সাধারণ সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad