পেনসিলভানিয়া, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

বাংলাদেশ–জাপান ইপিএ’র খসড়া চূড়ান্ত, ৭,৩৭৯ বাংলাদেশি পণ্য পাবে শুল্কমুক্ত প্রবেশাধিকার,

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৪ এএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

ঢাকা: বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ)-এর খসড়া চূড়ান্ত হয়েছে। উভয় দেশের মন্ত্রিপরিষদের অনুমোদন ও আইনি প্রক্রিয়া শেষ হলে আগামী মাসে চুক্তিটি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চুক্তি কার্যকর হলে প্রথম দিন থেকেই বাংলাদেশের ৭,৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিপরীতে জাপানের ১,০৩৯টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে।


এই চুক্তির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই এবং বাতিল না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকইপিএ’র আওতায় থাকলেও চামড়া ও চামড়াজাত পণ্য আপাতত বাইরে রাখা হয়েছে।


বিশেষজ্ঞদের মতে, এলডিসি উত্তরণের পর জাপানের বাজারে রপ্তানি ধরে রাখতে এই ইপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাপান থেকে বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।


ইপিএ’র আলোচক পর্যায়ের কাজ শেষ হয়েছে। এখন আইনি পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদন পেলেই চুক্তি সই হবে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad