পেনসিলভানিয়া, ০৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লোক উৎসব ২০২৫’: প্রবাসে বাঙালিয়ানার উজ্জ্বল প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৪ অক্টোবর, ২০২৫

ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র:

বাংলার প্রাণ, প্রকৃতি, সুরভি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রবাসে ছড়িয়ে দিতে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করছে এক অনন্য ‘লোক উৎসব ২০২৫’ (Folk Festival 2025)। আগামী ২২ নভেম্বর, শনিবার, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই উৎসব।

অনুষ্ঠানের ভেন্যু নির্ধারণ করা হয়েছে Alain Locke Elementary School4550 Haverford Avenue, Philadelphia, PA 19104

উৎসবের মূল বার্তা —

“আশা আর ক্ষয়ার গুঞ্জনে উজ্জ্বল পরাণ, তোমার নামে পথ চলি ভরসায় উজান।”

বাংলাদেশের প্রাচীন গ্রামীণ ঐতিহ্য, শিল্প, সংগীত ও প্রকৃতির সৌন্দর্যকে ঘিরে সাজানো হবে পুরো অনুষ্ঠান। আয়োজকরা জানান, সীমিত সামর্থ্যের ভেতর থেকেও তারা একটি প্রাণবন্ত লোকউৎসব উপহার দিতে চান, যেখানে প্রবাসে বসে সবাই মাতবে বাংলার মাটির গন্ধে।


আয়োজনে থাকছেন:

• ফারুক আহাম্মদ ভুঁইয়া পলাশ, আহ্বায়ক (যোগাযোগ: 267-237-9901)

• মাসুদুল হাসান সরোয়ার ড‍্যানিয়েল, সদস্য সচিব (যোগাযোগ: 347-744-5332)


আয়োজক প্রতিষ্ঠান:

Bangladesh Arts Legacy And Cultural Association (BALACA)


আয়োজকরা জানান, প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মের মাঝে বাঙালিয়ানার শেকড় রক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখাই এ উৎসবের মূল লক্ষ্য। তারা সকল প্রবাসী বাংলাদেশিকে এই লোকজ উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad