পেনসিলভানিয়া, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

পেনসিলভানিয়ায় বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরামের গ্র্যাজুয়েশন ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

পেনসিলভানিয়ার আপার ডার্বিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া (BACF) আয়োজিত গ্র্যাজুয়েশন ও সম্মাননা অনুষ্ঠান ২০২৫। শনিবার বিকেল ৫টায় ঢাকা ক্লাব, ওয়েস্ট চেষ্টারপাইক, আপার ডার্বি প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কমিউনিটির মেধাবী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সম্মাননা তরুণ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে এবং তাদের সাফল্য কমিউনিটির গর্ব বাড়াবে।


অনুষ্ঠান শেষে ছিল আনন্দঘন সাংস্কৃতিক পর্ব। সেখানে স্থানীয় ও প্রবাসী শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। উপস্থিত অতিথিরা জানান, এ ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে আরও ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরামের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad