134
পেটের মেদ কমানোর সহজ ৬ উপায়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৪০ এএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
আজকাল অনেকেই পেটের বাড়তি মেদ নিয়ে চিন্তিত। ব্যস্ত জীবনে হয়তো জিমে যাওয়া বা কড়া ডায়েট মানা সম্ভব নয়, কিন্তু কিছু সহজ অভ্যাস বদলেই পেটের মেদ ধীরে ধীরে কমানো সম্ভব।
পেটের মেদ শুধু দেখতে খারাপ লাগে না বরং এটা নানা ধরনের স্বাস্থ্য সমস্যার ইঙ্গিতও হতে পারে। তাই চিন্তা না করে বরং শুরু করুন ছোট কিছু সহজ পরিবর্তন থেকে।
নিচে এমন ৬টি সহজ উপায় দেওয়া হলো, যেগুলো মেনে চললে ধীরে ধীরে পেটের মেদ কমতে শুরু করবে— তাও আবার ঘরোয়া উপায়ে।
১. অ্যালকোহল থেকে দূরে থাকুন
অ্যালকোহল শরীরে বাড়তি ক্যালোরি যোগ করে, যা সরাসরি পেটে চর্বি আকারে জমে। বিশেষ করে যেসব অ্যালকোহলযুক্ত পানীয়তে চিনি থাকে, সেগুলো ওজন বাড়ায় দ্রুত। তাই সম্ভব হলে একেবারে বন্ধ করুন, আর না পারলে পরিমাণটা কমান।
২. বেরি জাতীয় ফল খান
বেরি যেমন— স্ট্রবেরি, ব্লুবেরি বা রাস্পবেরি— এগুলো শুধু খেতে ভালো নয়, বরং এগুলো ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। নিয়মিত এই ফলগুলো খেলে হজম ভালো হয় আর ওজনও নিয়ন্ত্রণে থাকে।
৩. প্রতিদিন ভালো ঘুম দিন
ঘুম কম হলে শরীরে ‘করটিসোল’ নামের স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা আপনার খিদে বাড়িয়ে দেয়। ফলে আপনি অস্বাস্থ্যকর খাবার বেশি খেতে শুরু করেন। তাই প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন।
৪. চিনি কমান
অতিরিক্ত চিনি শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়, যা চর্বি জমাতে সাহায্য করে। বিশেষ করে কোমল পানীয়, মিষ্টি এবং ফাস্টফুডে থাকা লুকানো চিনির ফাঁদ থেকে সাবধান হোন। কম চিনি মানেই পেটের মেদ কমার সম্ভাবনা বেশি।
৫. কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করুন
প্রতিদিন সকালে এক-দুই কোয়া কাঁচা রসুন খেলে ওজন কমে ও রক্ত চলাচল ঠিক থাকে। এতে পেটের চর্বিও সহজে জমতে পারে না। রসুন খেতে একটু কষ্ট হলেও উপকার অনেক।
৬. লেবু পানি পান করুন
সকালের শুরুটা হোক এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করে। এটা হজমশক্তি বাড়ায় এবং শরীরে চর্বি জমা প্রতিরোধ করে।
বাড়তি কিছু টিপস
- খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। অন্তত ১৫-২০ মিনিট হালকা হাঁটাহাঁটি করুন।
- যারা সারাদিন বসে কাজ করেন, তারা প্রতি ৩০-৪০ মিনিট পরপর একটু উঠে হাঁটাহাঁটি করুন ১০-১৫ মিনিট। এতে শরীর সচল থাকে এবং চর্বি জমার আশঙ্কা কমে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





