পেনসিলভানিয়া, ০৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২

সর্বশেষ:
বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১২ জুন, ২০২৪

নেপাল থেকে ৫ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। যার প্রতি ইউনিটের খরচ পড়বে ৮ টাকা ১৭ পয়সা। মঙ্গলবার (১১ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় বিভাগের সচিব মাহমুদুল হোসেন খান। এসময় তিনি জানান, বাংলাদেশ-নেপাল-ভারত ত্রি-পক্ষীয় চুক্তির মাধ্যমে এই বিদ্যুৎ কেনা হবে। ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে আসবে এই বিদ্যুৎ। এরজন্য প্রতি ইউনিট খরচের বাইরে ভারতকে ইউনিটপ্রতি বাণিজ্যশুল্ক দিতে হবে দশমিক শূণ্য পাঁচ নয় রুপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেপাল সফরের সময় এ বিষয়ক চুক্তি হবে বলেও জানান তিনি।


এছাড়া, সভায় টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্তও হয়েছে। প্রতি লিটারের মূল্য দেড়শ’ টাকার ওপর পরবে। সবমিলিয়ে ৩৩১ কোটি ৫৮ লাখ টাকার সয়াবিন তেল কেনা হবে। ১ কোটি পরিবার স্বল্পমূল্যে এই তেল পাবে।


এছাড়াও জ্বালানি তেল, সার কেনার সিদ্ধান্তসহ মোট ১৫টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad