পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

নিষিদ্ধ জামাতুল আনসারের ৩ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৫ মে, ২০২৪

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পার্বত্য জেলার কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কাছে প্রশিক্ষণপ্রাপ্ত। গ্রেফতারকৃতরা হলেন রানা শেখ ওরফে আমির হোসাইন, মশিউর রহমান ওরফে মিলন তালুকদার ও হাবিবুর রহমান।

গতকাল সোমবার (১৩ মে) রাজধানীর কল্যাণপুর ও গাবতলী থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ। আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫টি ফোন উদ্ধার করা হয়েছে, এর মধ্যে ৩টি স্মার্টফোন। তাতে তাদের প্রশিক্ষণের ভিডিও ছবি আছে বলেও জানানো হয়।

ডিএমপির ডিবি প্রধান বলেন, জঙ্গিগোষ্ঠীটির সদস্য ছিল ৫৩ জন, এদের মধ্যে ৪৯ জনকেই গ্রেফতার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করে একটি জঙ্গি দেশ বানানোর পরিকল্পনা ছিল আসামিদের।

তিনি আরও জানান, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যরা ইসলামী বিভিন্ন সংস্থাতে চাকরি করে। আর গোপনে পাহাড়ে বম সম্প্রদায়ের কাছে প্রশিক্ষণের জন্য নতুন কর্মী ও টাকাও পাঠাতো তারা।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad