পেনসিলভানিয়া, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

নিজ কোম্পানিগুলোতে অ্যাপলকে নিষিদ্ধ করার হুমকি দিলেন মাস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১৩ জুন, ২০২৪

আজ টেক জায়ান্ট কোম্পানি অ্যাপল তাদের ফ্ল্যাগশিপ সিরিজ আইফোনে চ্যাট জিপিটি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। তবে এমন ঘোষণা আসার আগেই ডেটা নিরাপত্তার ইস্যুতে হুমকি দিলেন ইলন মাস্ক। সোমবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এই হুমকি দেন তিনি।

অ্যাপলের তৈরি বিভিন্ন ডিভাইসের অপারেটিং সিস্টেম পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজনের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মাস্ক। আর এই বিষয়টিই উঠে এসেছে তার টুইট থেকে। এরই পরিপ্রেক্ষিতে তিনি তার কোম্পানিগুলো যেমন: টেসলা, স্পেসএক্স, স্টারলিংক, এক্স, নিউরালিংকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান থেকে অ্যাপলের তৈরি আইফোন ব্যবহার নিষিদ্ধের হুমকি দিয়েছেন।


মাস্ক এক্সে পোস্ট করে লিখেছেন, ‘যদি অ্যাপল ওএস (অপারেটিং সিস্টেম) ওপেনএআইয়ের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে আমার কোম্পানিগুলোতে অ্যাপল ডিভাইসগুলো নিষিদ্ধ করা হবে।


ইলন মাস্ক আরও লেখেন, ‘অ্যাপল যেখানে নিজস্ব এআই সিস্টেম তৈরি করতে পারে না, তারা কীভাবে ওপেনএআই ব্যবহার করে আপনার (ব্যবহারকারীর) গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করবে? এটি স্পষ্টতই অযৌক্তিক।’


টেসলার এই প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘অ্যাপলের কোনো ধারণা নেই যে, তারা ওপেনএআইয়ের হাতে আপনার (ব্যবহারকারীর) ডেটা তুলে দেওয়ার পর কী হবে। তারা আপনার সঙ্গে প্রতারণা করছে।’

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad