186
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনোয়ার, সাধারণ সম্পাদক মমিন নির্বাচিত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩০ এএম, ১১ নভেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রথম ও বৃহত্তম সংগঠন “নিউইয়র্ক—বাংলাদেশ প্রেসক্লাব”-এর ২০২৬–২০২৭ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে মনোয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার নির্বাচিত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের হলরুমে সাধারণ সভা ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে ভোটগ্রহণ কার্যক্রম। নির্বাচন পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক মঈন উদ্দীন নাসের, যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। কমিশনের অপর দুই সদস্য ছিলেন এবিএম সালেহ উদ্দীন ও চৌধুরী এম আলী কাজল।
নির্বাচনে ৫১ ভোট পেয়ে মনোয়ারুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকার কন্ট্রিবিউটিং এডিটর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম সালাহউদ্দিন আহমেদ পান ৪৩ ভোট।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার (বিএ নিউজ ২৪) বিপুল ৬৮ ভোটে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদ চৌধুরী দীপু পান ২৫ ভোট।
সাধারণ সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন সদস্য জামীল আনছারী। এরপর সভাপতি মনোয়ারুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। সভায় আরও বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ, মাহবুবুর রহমান, ওয়াজেদ এ খান, মাহফুজুর রহমান, আবু তাহের, মাহমুদ খান তাসের, শিহাব উদ্দীন কিশলু, সিরাজুল ইসলাম, ফরিদ আলম, শেখ খোরশান ও মিছবাহ আহমেদ।
দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণে ক্লাবের ১০৫ জন এক্টিভ সদস্যের মধ্যে ৯৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনে সহ-সভাপতি, কোষাধ্যক্ষ এবং প্রচার ও দফতর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন যথাক্রমে আবিদুর রহিম, রশীদ আহমদ ও মোস্তাফিজুর রহমান।
নির্বাচনের ফলাফল শেষে ঘোষণা করা হয় ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি —
সভাপতি: মনোয়ারুল ইসলাম (সাপ্তাহিক আজকাল)
সহ-সভাপতি: আবিদুর রহিম (ফ্রিল্যান্স)
সাধারণ সম্পাদক: মমিনুল ইসলাম মজুমদার (বিএ নিউজ ২৪)
যুগ্ম সম্পাদক: মাহাথীর খান ফারুকী (এনটিভি)
কোষাধ্যক্ষ: রশীদ আহমদ (ইয়র্ক বাংলা)
সাংগঠনিক সম্পাদক: সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন)
প্রচার ও দফতর সম্পাদক: মোস্তাফিজুর রহমান (সাপ্তাহিক যুগান্তর)
কার্যকরী সদস্য: শেখ সিরাজুল ইসলাম (বাংলা পত্রিকা), রওশন হক (প্রথম আলো), ফারুক হোসেন (ফ্রিল্যান্স), শাহ আহমদ (আওয়াজ বিডি)
এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রবাসে সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এই নতুন নেতৃত্বের দায়িত্বগ্রহণ প্রবাসী সাংবাদিক মহলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





