পেনসিলভানিয়া, ০৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নারায়ণগঞ্জে নিজের মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের ‘আত্মহত্যা’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২২ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে দায়িত্বরত এক তরুণ আনসার সদস্য নিজের শটগান দিয়ে মাথায় গুলি চালিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আফজাল হোসেন নামে ২৫ বছর বয়সী ওই আনসার সদস্য মারা যান।


বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় সে তার সার্ভিস শটগান দিয়ে গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আনসার সদস্যকে হাসপাতালে নিয়ে যায়। তবে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য পুলিশ তদন্ত করছে। ওসি আরও জানান, কেন সে আত্মহত্যা করেছে তা জানতে কাজ করছে পুলিশ।


বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি আমার বাসভবনে ছিলাম না। খবর পেয়ে আমি সেখানে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় সে পড়ে আছে। দ্রুততার সাথে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। শটগানটি ও একটি গুলির খোসা জব্দ করা হয়েছে।


বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানান ইউএনও।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad