পেনসিলভানিয়া, ০৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২

সর্বশেষ:
বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

দেশে ফিরছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৭ আগস্ট, ২০২৪

দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরছেন বিশ্ববরেণ্য লেখক ও সাংবাদিক শফিক রেহমান। আগামীকাল রবিবার দুপুরে দেশে ফিরছেন তিনি। এর আগে শেখ হাসিনা সরকারের চরম নির্যাতনের শিকার হয়ে তিনি ২০১৬ সালে দেশ ছেড়েছিলেন। 

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল ডিবি পুলিশ তাকে বেইলী রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করে। দুই দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। ছয় মাস কারাগারে থাকার পর সুপ্রিমকোর্ট আপিলেড ডিভিশনের অনুমতি নিয়ে লন্ডনে চিকিৎসাধীন ক্যান্সারাক্রান্ত স্ত্রীর কাছে যান। 

দীর্ঘ প্রক্রিয়ার পর গত বছর ২০২৩ সালের ৬ আগস্ট আদালতের রায়ে তার ৭ বছরের কারাদন্ড হয়। সেই দন্ডাদেশ মাথায় নিয়েই রবিবার দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসবেন তিনি। দেশে ফিরে তিনি আদালতে যাবেন।

বিশিষ্ট কলামিস্ট শফিক রেহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সজীব ওনাসিস এ তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad