718
দায়িত্ব নিলেন নতুন আইজিপি-ডিএমপি কমিশনার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ এএম, ২২ নভেম্বর, ২০২৪
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে বাহারুল আলম ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল সকালে তারা নিজ নিজ দপ্তরে আগের আইজিপি ও ডিএমপি কমিশনারের কাছ থেকে দায়িত্ব গ্রহণের বিষয়টি বুঝে নেন বলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা কামরুল আহসান এবং ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান। বুধবার বাহারুল আলমকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন সরকার। বাহারুল আলম ১৯৮৬ সালের ২১শে জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধানসহ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ এডভাইজার হিসেবে কাজ করেন। এছাড়া তিনি ফিল্ড মিশনে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে চাকরি থেকে অবসরে যান তিনি। একই দিন সকালে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানকে সরিয়ে অবসরে যাওয়া শেখ মো. সাজ্জাত আলীকে দায়িত্ব দেয়া হয়। আগামী দুই বছর তিনি নতুন এই দায়িত্ব পালন করবেন। তিনি ১৯৮৬ সালের ২১শে জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবিতে দায়িত্ব পালন করেন। উপ-পুলিশ কমিশনার হিসেবে তিনি ডিএমপি, পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ডিআইজি পদে পদোন্নতি লাভ করে তিনি হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জ ডিআইজি’র দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন। ২০১৬ সালে ৩ নভেম্বর তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমান সরকার কর্তৃক গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





