পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনে আগুন, আটক ২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭ এএম, ১৩ নভেম্বর, ২০২৫

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে থেমে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন।


তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে।


জয়নাল আবেদিন গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।


এ বিষয়ে ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি পরিত্যক্ত। এটি রেলস্টেশনে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে রেলওয়ের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।


আনোয়ার হোসেন আরও জানান, রেলওয়ের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad