পেনসিলভানিয়া, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

তাপমাত্রার পারদ সরিয়ে দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৭ এপ্রিল, ২০২৪

প্রচণ্ড তাপদাহের পর দেশের বিভিন্ন জেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি। রোববার (৭ এপ্রিল) সকাল থেকে ঢাকা, খুলনা, বরিশাল, বাগেরহাট’সহ দেশের বিভিন্ন জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির খবর পাওয়া গেছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত, ঢাকার শনির আখড়া, দোহার, নারায়ণগঞ্জ, সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, যশোর, লক্ষ্মীপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী, ভোলা, চাঁদপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।


আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া, দুপুরের মধ্যে রাজধানীসহ দেশের একাধিক অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় হতে পারে।

এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এছাড়া, দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad