পেনসিলভানিয়া, ০৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২

সর্বশেষ:
বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:১৩ এএম, ২২ মে, ২০২৪

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তরুণদের চাকরির পেছনে না দৌড়ে, উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।

রোববার (১৯ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একাদশ জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতির প্রভাব পড়ছে বাংলাদেশে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা করছে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ায়, দেশেই নতুন বাজার তৈরি হয়েছে। এটিকে নজরে রেখে নতুন উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বানও জানান সরকারপ্রধান।


প্রসঙ্গত, সাত দিনব্যাপী এই মেলা চলবে আগামী ২৫ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। শুধু দেশীয় উদ্যোক্তাদের তৈরি করা পণ্য নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৩৫০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এদের মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। এই মেলায় আমদানি বা বিদেশি কোনো পণ্য পাওয়া যাবে না।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad