পেনসিলভানিয়া, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

জাহাজের ধাক্কায় ভাঙল ফ্রান্সিস স্কট কি সেতু, ৬ জনের মৃত্যুর শঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৮ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের ‘ফ্রান্সিস স্কট কি সেতু’ একটি বড় কনটেনার জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে। এই ঘটনায় নিখোঁজ ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে তল্লাশি স্থগিত করে উদ্ধারকাজ শুরু করেছে মার্কিন কোস্ট গার্ড। খবর বিবিসির।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ডালি ৪৭ বছর বয়সী এই সেতুতে ধাক্কা দেয়। এতে সেতুটি ভেঙে পড়ে। এই ঘটনার সময় সেতু দিয়ে অনেক যানবাহন চলাচল করছিল এবং অনেক গাড়ি পানিতে ডুবে যায়।

মার্কিন কর্মকর্তারা বলছেন, জাহাজে জ্বালানিসংক্রান্ত ত্রুটি দেখা দেয় এবং দুর্ঘটনার কিছুক্ষণ আগে এটি ডিসট্রেস কল জারি করেছিল।মার্কিন কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরথ সন্ধ্যায় বলেছেন, নিখোঁজ ছয়জন মারা গেছেন বলেই আমরা ধারণা করছি। তারা যে তাপমাত্রার পানিতে পড়েছে এবং যতক্ষণ পানির নিচে অবস্থান করছেন তার ওপর ভিত্তি করে আমরা এই ধারণা করছি।

জাহাজ কোম্পানি সিনার্জি মেরিন গ্রুপ বিবিসিকে বলেছে, জাহাজে ২২ জন নাবিক ছিলেন। তারা সবাই ভারতের নাগরিক। এ ছাড়া বন্দর পাইলট হিসেবে বাল্টিমোরের দুই স্থানীয় নাগরিক কাজ করছিলেন। তারা সবাই সুস্থ আছেন। কেউ কোনো ধরনের হতাহত হয়নি।

প্যাটাপসকো নদীর ওপর নির্মিত এই সেতুটির দৈর্ঘ্য ১ দশমিক ৬ মাইল। এতে চার লেনে গাড়ি চলাচল করত। এটি বাল্টিমোর বন্দরের ৩টি টোল ক্রসিংয়ের বাইরের দিক এবং বাল্টিমোর বেল্টওয়ের সংযোগ সেতু হিসেবে কাজ করে আসছিল।

সেতুটি সর্ব সাধারণের জন্য ১৯৭৭ সালের মার্চ মাসে খুলে দেওয়া হয়েছিল। স্টার স্প্যাঙ্গল্ড ব্যানারের লেখকের নামে এই সেতুটির নামকরণ করা হয়।



মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad