101
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন: বিচ্ছিন্ন ঘটনার মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১১ সেপ্টেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১১ সেপ্টেম্বর ২০২৫
বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫টায় শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা শুরু হয়।
ভোটার ও বুথের চিত্র
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯১৯ জন। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ২২৪টি বুথে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছাত্রদের ১১টি হলে ভোটার সংখ্যা ছিল ৫ হাজার ৯৬৫ এবং ছাত্রীদের ১০টি হলে ভোটার সংখ্যা ছিল ৫ হাজার ৯৫৪।
কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। এতে ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল অংশ নেয়। নির্বাচনী মাঠে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করে।
ছাত্রদলের বর্জন ঘোষণা
তবে বিকেলের দিকে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। বিকেল ৪টার দিকে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে এক সংবাদ সম্মেলনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল।
জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ করে বলেন,
“আমরা জানতাম এ নির্বাচন পাতানো। তাজউদ্দীন হলে ভোটার লিস্টে ছবি না থাকায় দুই ঘণ্টা নির্বাচন বন্ধ ছিল। ২১ নম্বর হলে ছাত্রশিবিরের পৃষ্ঠপোষকতায় মব তৈরি হয়। জাহানারা ইমাম হলে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। মেয়েদের হলে একই শিক্ষার্থীকে আইডি কার্ড পরিবর্তন করে বারবার ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
ছাত্রদলের বর্জনের ঘোষণা আসার পর ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করতে থাকে। বিকেল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে সতর্ক অবস্থান নেয়।
ভোট গ্রহণ শেষ হলেও অভিযোগ ও বর্জনের ঘটনায় এবারের জাকসু নির্বাচন ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সিনেট হলে ভোট গণনা অব্যাহত রয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষকসহ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





