পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

জান্নাতুলের মৃত্যু, ভোট গণনা কক্ষে কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫:২৩ এএম, ১২ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস মৌমিতা নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্বপালন করছিলেন। তার মৃত্যুর খবরে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোট গণনার কক্ষে নির্বাচনে দায়িত্বরত পোলিং কর্মকর্তার অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

উপস্থিত সবার উদ্দেশে নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম বলেন, ‘এমন পরিস্থিতিতে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, উনার (জান্নাতুল) জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমরা যেহেতু একটা কাজের মধ্যে আছি, আমরা চাইলেও তা অসম্পূর্ণ রাখতে পারছি না। আমাদের এই কাজটাও চালিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রীতিলতা হলে ভোট গণনার কাজে দায়িত্বরত ছিলেন জান্নাতুল ফেরদৌস। সেটির ভোট গণনার প্রক্রিয়া দ্রুত শেষ করার ব্যবস্থা করা হচ্ছে।’

এর আগে শুক্রবার সকালে ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আর্কিওলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন। তিনি বলেন, ‘সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচন কমিশন কার্যালয় যান। কিন্তু কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আমরা তাকে গাড়িতে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জানান হাসপাতালে আনার আগে তিনি মারা গেছেন।’

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad