57
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের জেতার সম্ভাবনা কম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৩ এএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে পক্ষে-বিপক্ষে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জাতিসংঘের ৮০তম অধিবেশন চলাকালে বাংলাদেশের নীতিনির্ধারকদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, আগামী বছর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুবই কম।
এই নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বি হিসেবে অংশ নিচ্ছে ফিলিস্তিন। বর্তমানে ফিলিস্তিনে চলমান ইসরাইলি আগ্রাসনের কারণে সারা বিশ্বে ফিলিস্তিনের পক্ষে ব্যাপক সহানুভূতি তৈরি হয়েছে। সম্প্রতি ফ্রান্স, কানাডা, ব্রিটেনসহ বেশ কয়েকটি প্রভাবশালী পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় দেশটি আরো আলোচনায় এসেছে। এ কারণে সহানুভূতিশীল দেশগুলোর পাশাপশি অধিকাংশ মুসলিম দেশের ভোট ফিলিস্তিনের পক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ঐতিহাসিকভাবে বাংলাদেশ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচন থেকে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহার করা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ এই সিদ্ধান্ত নিলে ফিলিস্তিনের প্রতি তার সমর্থন আরো বৃদ্ধির পাশাপাশি মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।
বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করলে ফিলিস্তিনের জয় এক প্রকার নিশ্চিত। কারণ তখন ফিলিস্তিনের একমাত্র প্রতিদ্বন্দ্বি থাকবে সাইপ্রাস। দেশটির খুব বেশি সমর্থন নেই।
সম্প্রতি বাংলাদেশের প্রার্থিতা প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি, এটা হেডলাইন লেখা হয়েছে। এটা লেখা উচিত ছিল ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি। কারণ, আমরা চার বছর আগেই প্রার্থিতা ঘোষণা করেছিলাম।
তিনি বলেন, ‘আমি ঠিক জানি না, আমাদের সাংবাদিকেরা কেন বিষয়টিকে এভাবে আনেন, তা আমি ঠিক জানি না। হেডলাইন লেখা হয়েছে: বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি। আমরা চার বছর আগেই প্রার্থিতা ঘোষণা করেছিলাম। আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল সাইপ্রাসের সঙ্গে। অনেক পরে এসে ফিলিস্তিন প্রার্থিতা ঘোষণা করে এবং আমাদের সঙ্গে তারা যোগাযোগও করেনি। যোগাযোগ করাটা স্বাভাবিক ছিল।’
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে মনোনীত করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে সাধারণত পাঁচটি আঞ্চলিক গ্রুপ থেকে পালাক্রমে সভাপতি নির্বাচিত হন। এবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পালা। এই অঞ্চলের তিন দেশ বাংলাদেশ, ফিলিস্তিন ও সাইপ্রাসের প্রতিনিধিরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, বাংলাদেশ পাঁচ বছর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রার্থিতা ঘোষণা করে।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। ঠিক ৪০ বছর পরে এবার আবারও বাংলাদেশ এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





