152
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট হাম্মদ আসিম জাওয়াদের নিহত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১১ মে, ২০২৪
ঢাকা প্রতিনিধি, মো: আরিফুল ইসলাম
চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অসীম জাওয়াদ নামে এক পাইলট মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার সময় পতেঙ্গা এলাকায় বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত আরেক পাইলট চিকিৎসাধীন।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পতেঙ্গা বোট ক্লাব এলাকায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।রাতে নদীর তলদেশ থেকে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান উদ্ধার করেছে নৌবাহিনী। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সকালে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ইয়াক-১৩০ উড্ডয়ন করে।একপর্যায়ে বিমানটির পেছনের দিকে আগুন ধরে যায়।এ সময় দুই পাইলট প্যারাসুটের মাধ্যমে অবতরণ করেন। ওই ঘটনায় আহত উইং কমান্ডার সুহান বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটির মেডিকেল স্কোয়াড্রনে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাইলট জাওয়াদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিমান বাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছে।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, গতকাল সকাল ১০টা ২৮ মিনিটে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনায় পড়ে।বিমানের পেছনের অংশে আগুন ধরে যায়।পরে সেটি চট্টগ্রাম বোট ক্লাবের কাছে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে তলিয়ে যায় বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা। তিনি বলেন,বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুট দিয়ে নেমে আসেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।দুর্ঘটনায় মৃত পাইলট জাওয়াদের স্ত্রী, এক কন্যা, এক পুত্র সন্তান রয়েছে।আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিকালে এক বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে গতকাল আনুমানিক সকাল ১০টা ২৫ মিনিটে চট্টগ্রামস্থ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পর পাইলট উইং কমান্ডার মো. সোহান হাসান খাঁন এবং স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ জরুরি প্যারাসুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। দুজন বৈমানিককে বিমান বাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত চেষ্টায় উদ্ধার করা হয়।এর মধ্যে স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গায় নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইএসপিআর আরও জানায়, স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ২০১০ সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগ দেন এবং ২০১১ সালের ডিসেম্বরে পাইলট অফিসার হিসেবে কমিশন পান। ফ্লাইং ইনস্ট্রাক্টর’স স্কুল অব বিএএফে স্টাফ ইনস্ট্রাক্টর ছিলেন তিনি।পেশাজীবনে কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’ পেয়েছেন আসিম জাওয়াদ।ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তিনি দায়িত্ব পালন করেছেন। দুর্ঘটনায় কবলিত রাশিয়ার তৈরি ইয়াক ১৩০-কে বলা হয় অ্যাডভান্সড জেট প্রশিক্ষণ বিমান।এর মাধ্যমে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের জঙ্গিবিমানের প্রশিক্ষণ নেওয়া যায়।তা ছাড়া হালকা জঙ্গিবিমান এবং গোয়েন্দা বিমান হিসেবেও ব্যবহার করা যায়।বিমান বাহিনীর বহরে এ ধরনের ডজনখানেক উড়োজাহাজ রয়েছে। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, বিমান দুর্ঘটনার পর কর্ণফুলী নদীর মোহনায় দুর্ঘটনাস্থলের আশপাশে ঘণ্টাখানেক জাহাজ চলাচল বন্ধ ছিল।সাড়ে ১১টার পর আবার স্বাভাবিক হয়েছে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ
- 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩
- বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত
- APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- মা….
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





