পেনসিলভানিয়া, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

গাইবান্ধায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৫ মে, ২০২৪

গাইবান্ধার সাঘাটায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শিপন মিয়া (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও এলাকা সূত্রে জানা যায়, শিপন মিয়ার বাড়ি মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামে। তিনি ওই গ্রামের মোখলেছ মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুক্তিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেফালী বেগম। তিনি জানান, নিহত শিপন মিয়া হালিম মেম্বারের জমিতে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। দুপুরের দিকে আকাশ হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মাঠে কাজ করা অবস্থায় শিপন মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় শিপনের।

প্রসঙ্গত, হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে শিপন মিয়া মাটিতে পড়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, বজ্রপাতে ফুল মিয়া নামে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। হাসপাতাল থেকে নিহতের মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad