পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

কুড়িগ্রামে নিজ ঘর থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬:২৮ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রাম সদর উপজেলায় নিজ ঘর থেকে আড়াই বছর বয়সী এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মাস্টার পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম, দুলালী। সে দুলাল-শাবনুর দম্পতির একমাত্র কন্যা।


স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ চিৎকার শুনে ঘরের ভিতর গিয়ে দুলালীর মাথা বিছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখতে পান। এ সময় মরদেহের পাশে একটি রক্তমাখা বটিও দেখতে পান তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  


নিহত দুলালীর মা শাবনুর জানায়, দুলালীকে নদীতে গোসল করিয়ে বাড়িতে পাঠান তিনি। পরে বাড়িতে এসে মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খুলে মেয়ের রক্তমাখা মরদেহ দেখতে পান তিনি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কন্যা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad