পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

কারওয়ান বাজার মোড়ে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭ এএম, ১৩ নভেম্বর, ২০২৫

রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১০ টার কিছুক্ষণ পরে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা সেখানে ককটেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার পরে কাওরান বাজার থেকে শাহবাগগামী একটি মোটরসাইকেল থেকে সার্ক ফোয়ারার দিকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন তেজঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি বলেন, রাত ১০টার কিছুক্ষণ পরে ককটেল বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। তবে এটি কলাবাগান থানা এলাকায় পড়েছে। বিস্তারিত তারা বলতে পারবে। 


এদিকে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এটা আমাদের থানা এলাকা না। সার্ক ফোয়ারা তেজগাঁও থানা এলাকা। ঘটনাস্থলে তেজগাঁও থানা পুলিশ এবং আমাদের টিম রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সেই সঙ্গে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad