পেনসিলভানিয়া, ০৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার

কাতারে ইসরায়েলি হামলা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫:০১ এএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলা নিয়ে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কাতারকে নিয়ে ইসরায়েলের আরও বেশি সতর্ক হতে হবে। খবর টাইমস অব ইসরায়েল

নিউ জার্সির মরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকরা গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প এসব কথা বলেন। যদিও ইসরায়েল ওই হামলায় হামাস নেতাদের হত্যা করতে ব্যর্থ হয়েছে।


ট্রাম্প বলেন, আমার বার্তা হচ্ছে তাদের (ইসরায়েল) আরও অধিক সতর্ক হতে হবে। তারা হামাসকে নিয়ে যা কিছু করুক, কিন্তু মনে রাখতে হবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র দেশ।


গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্ক সিটিতে ট্রাম্পের সঙ্গে একসঙ্গে রাতের খাবার খান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি। এ সময় ট্রাম্প তাকে ‘অসাধারণ ব্যক্তি’ বলে অভিহিত করেন। পাশাপাশি তিনি কাতারকে আরও বেশি জনসংযোগের বিষয়ে মনোযোগী হতে পরামর্শ দেন। কারণ তাদের নিয়ে অনেক অপপ্রচার আছে। এজন্য এসব কাজ থেকে কাতারের বিরত থাকা উচিত বলে জানান ট্রাম্প।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad