পেনসিলভানিয়া, ০৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২

সর্বশেষ:
বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ওষুধের লাগামছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪

ওষুধের লাগামছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে।

সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ক্যাবের করা রিটের শুনানি শেষে এই আদেশ দেন উচ্চ আদালত।


এসময় আদালত ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধে নির্দেশ দেন। এমনকি, অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশও দেন আদালত। স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসনের মহাপরিচালককে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেন হাইকোর্ট।


‘স্বেচ্ছাচারী ও আইনবহির্ভূতভাবে’ কোম্পানিগুলোর ওষুধের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ক্যাব। রিটে যেসব কোম্পানির ওষুধের দাম ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট-২০২৩-এর ৩০ ধারা অনুযায়ী নির্ধারণ করা হয়নি, সেগুলোর কাঁচামাল আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়ার নির্দেশনা চাওয়া হয়।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad