পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

এবারের ঈদে ঢালিউড, বড় পর্দায় আসছে যেসব সিনেমা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১০ এপ্রিল, ২০২৪

ঈদ মানেই দেশের প্রেক্ষাগৃহে নতুন সিনেমা। এই উৎসব সিনেমাপ্রেমীদের জন্য এনে দেয় নতুন নতুন গল্পের ভিন্ন জনরার সিনেমা উপভোগ করার উপলক্ষ। ২০২৪ ঈদ-উল-ফিতর উপলক্ষেও মুক্তি পাচ্ছে একাধিক ছবি। দীর্ঘ বিরতি দিয়ে অনেক অভিনেতা অভিনেত্রীও ফিরছেন বড় পর্দায়। মুক্তি পাচ্ছে দশটিরও বেশি দেশীয় চলচ্চিত্র।

এবারের ঈদে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও মার্কিন নায়িকা কোর্টনি কফি অভিনীত ‘রাজকুমার’। পরিচালক হিমেল আশরাফের এই সিনেমাটি মুক্তির আগেই শাকিব ভক্তদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উন্মাদনা। ইতোমধ্যেই সিনেমাটির প্রকাশিত একাধিক গান মন জয় করেছে দর্শকদের।


চিত্রনায়ক শরীফুল রাজের তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে এবারের ঈদে। সেগুলো হলো: দেয়ালের দেশ, কাজলরেখা ও ওমর। কাজলরেখা সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের। দুই গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু ও শহীদুজ্জামান সেলিমকে একসাথে দেখা যাবে ‘ওমর’ সিনেমায়।


চিত্রনায়ক জিয়াউল রোশান, ওমর সানী ও রাশেদ মামুন অপুকে নিয়ে পরিচালক ইকবাল নির্মান করেছেন সিনেমা ‘ডেডবডি’। এছাড়া ওমর সানী, মৌসুমী ও জায়েদ খানের ‘সোনার চর’ এবার মুক্তি পাচ্ছে ।


দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবার নিয়ে আসছে ‘মোনা-জ্বীন ২’। ঢালিউডে হরর জনরার সিনেমা খুব একটা দেখা যায় না। দর্শকদের আগ্রহে রয়েছে এটিও।


দীর্ঘদিন পর ঈদে বড়পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ফেরদৌস ও তার জুটির নতুন সিনেমা ‘আহারে জীবন’ মুক্তি পাচ্ছে ইদে। এছাড়া পূজা ও আদর আজাদের ‘লিপস্টিক’ ও কাজী মারুফ পর্দায় ফিরছেন ‘গ্রিন কার্ড’ সিনেমা দিয়ে।


উল্লেখ্য, দেশের নিয়মিত হল ৬০ থেকে ৭০টি। তবে ঈদ উৎসব উপলক্ষে বন্ধ থাকা প্রায় ৫০টি হল খোলা হচ্ছে। এতে মোট একক হলের সংখ্যা ১২০। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনের সমন্বয়ে সিনেমাগুলো উপভোগ করবে দর্শকরা।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad